গোপন খবরের ভিত্তিতে সোমবার দুপুরে কৈলাসহর থানার পুলিস একটি ভিআইপি গাড়ি থেকে প্রচুর পরিমান বার্মিজ সিগারেট উদ্ধার করেছে। অভিযানে গাড়ির চালক সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিস। এব্যাপারে কৈলাসহর থানার ওসি ...
গোপন খবরের ভিত্তিতে সোমবার দুপুরে কৈলাসহর থানার পুলিস একটি ভিআইপি গাড়ি থেকে প্রচুর পরিমান বার্মিজ সিগারেট উদ্ধার করেছে। অভিযানে গাড়ির চালক সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিস।
এব্যাপারে কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান যে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিস এবং টিএসআর জওয়ানদের নিয়ে শহরের সাইফন এলাকায় ওঁত পেতে থাকে। কিছুক্ষন পর একটি বিলাসবহুল বলেরো গাড়িটি আসতেই পুলিস সেটিকে আটক করে থানায় নিয়ে আসে। গাড়ির ভিতরে বিভিন্ন কায়দায় লুকিয়ে রাখা ছিল বার্মিজ সিগারেট। উদ্ধার হওয়া সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা। আটক করা দুই যুবক রাকেশ ভৌমিক ও তরীফ সরকারের বাড়ি পেঁচারতল এলাকায়। পুলিস তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ওসি আরও জানান, বেশ কিছুদিন ধরে পেঁচারতল, পানিসাগর, কুমারঘাট হয়ে কৈলাসহর দিয়ে বার্মিজ সিগারেট এনে বাংলাদেশে পাচারের চেষ্টা চলছিল। পুলিসের বেশ কয়েকটি অভিযানে ইতিমধ্যেই সাফল্য মিলেছে। গাড়িটি বর্তমানে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে।