হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ১৬টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের মুখে হাসি ফোটালো এয়ারপোর্ট থানার পুলিস। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত এই মোবাইলগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দে...
হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ১৬টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের মুখে হাসি ফোটালো এয়ারপোর্ট থানার পুলিস। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত এই মোবাইলগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, বেশ কিছুদিন ধরে এই ফোনগুলি হয় চুরি হয়েছিল অথবা কেউ কেউ রাস্তাঘাটে হারিয়ে ফেলেছিলেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিস দ্রুত তদন্তে নামে।
এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেবের নেতৃত্বে পুলিস বাহিনী অত্যাধুনিক ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই ১৬টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। এদিন থানায় ডেকে এনে আনুষ্ঠানিকভাবে ফোনগুলি ফিরিয়ে দেওয়া হলে আবেগপ্রবণ হয়ে পড়েন মালিকরা। পুলিসের এই তৎপরতা এবং সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করে সংশ্লিষ্টরা ওসি এবং থানার অন্যান্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও হারানো সম্পদ উদ্ধারে তারা সর্বদা সচেষ্ট।