এডিসি ভোটের ফলাফল দলের প্রত্যাশার অনুকূলেই থাকবে ।সোমবার বিজেপি রাজ্য দপ্তরে এডিসির প্রদত্ত ভোট নিয়ে সেম্পল স্টাডি বা নমুনা নিরীক্ষণের পর সাংবাদিকদের এই কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা। ...
এডিসি ভোটের ফলাফল দলের প্রত্যাশার অনুকূলেই থাকবে ।সোমবার বিজেপি রাজ্য দপ্তরে এডিসির প্রদত্ত ভোট নিয়ে সেম্পল স্টাডি বা নমুনা নিরীক্ষণের পর সাংবাদিকদের এই কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান ,একাধিক প্রার্থী রিপোল বা পুনর্ভোটের কথা বললেও বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে।
এডিসির ভোট সমাপ্তের ২৪ ঘন্টার মধ্যেই ভোট নিয়ে পর্যালোচনা বৈঠক করলো বিজেপি ।মঙ্গলবার রাজ্য বিজেপি দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা ,রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ,দলের নির্বাচনী ইনচার্জ তথা মন্ত্রী টিঙ্কু রায় ,একাধিক বিধায়ক, এডিসির ২৮ টি কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং বিভিন্ন ক্লাস্টার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রায় দুই ঘন্টা এই পর্যালোচনা বৈঠক চলে। বৈঠকে সব প্রার্থীদের থেকে নির্বাচন নিয়ে তাদের নিজস্ব বক্তব্য জানা হয়। ভোটকে কেন্দ্র করে গঠিত বিভিন্ন ক্লাস্টার কমিটির রিপোর্টও বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয় ।দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা জানান ,এটি অনেকটাই সেম্পল স্টাডি বা নমুনা নিরক্ষনের মতোই ।এই বৈঠক থেকে যে মূল রিপোর্ট উঠে এসেছে তাতে সব কিছু দলের ফেভারে তথা অনুকূলেই রয়েছে। বাকিটা ফল প্রকাশিত হওয়ার পর দেখা যাবে।
নির্বাচনে রিপোল সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, কয়েকজন প্রার্থী কয়েকটি সেন্টারে রিপোলের বিষয় নিয়ে বলেছিলেন ।কিন্তু গোটা বিষয়টি একান্তভাবেই রাজ্য নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে ।মুখ্যমন্ত্রী আরও জানান, রিপোল হলে ভালো ।দল রিপোলের জন্য তৈরি ।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন ,ত্রিপুরা ,পশ্চিমবঙ্গ এবং কেরলে শক্তি প্রদর্শনের রাজনীতি হয় ।এই পরিস্থিতি থেকে সব কটি রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে। মানুষ এগুলো একদম পছন্দ করেননা ।মানুষ শান্তি চান ।এডিসির ভোট গণনা নিয়ে সবকটি রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন মুখ্যমন্ত্রী ফলপ্রকাশের পর কোন দলের কর্মী সমর্থকরা যেন অতি উৎসাহিত হয় না পড়েন সেই দিকে লক্ষ্য রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।